ধুনটে পুলিশি অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

শাহ্ আলম জীবন

আপডেট: 2 days ago

ধুনটে পুলিশি অভিযানে ১২ আসামি গ্রেপ্তার
এক অভিযানেই ধুনটে ১২ আসামি ধৃত

বগুড়ার ধুনটে আসামিদের আস্তানায় পুলিশের হানা: পরোয়ানাভুক্ত ১০ জনসহ গ্রেফতার ১২

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, পূর্বের শিশু ধর্ষণ মামলার ১ আসামি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ১২ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ধুনট থানা পুলিশ।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785