ইছামতি নদী রক্ষায় প্রশাসনের হানা: উদ্ধারকৃত ২৩টি অবৈধ জাল আগুনে পুড়িয়ে ছাই

শাহ্ আলম জীবন

আপডেট: 4 days ago

ইছামতি নদী রক্ষায় প্রশাসনের হানা: উদ্ধারকৃত ২৩টি অবৈধ জাল আগুনে পুড়িয়ে ছাই
ইছামতিতে অভিযান: ২৩টি নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

ইছামতি নদীতে প্রশাসনের কঠোর পদক্ষেপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করে ধ্বংস করা হয়।

বগুড়ার ধুনটে ইছামতি নদীতে অভিযান চালিয়ে অবৈধ ২৩টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ (৬ সেপ্টেম্বর)​ রবিবার দুপুরে উপজেলার পার ধুনট গ্রাম সংলগ্ন ইছামতি নদী এলাকায় এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতি ও পোনা মাছ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফউল্লাহ নিজামীর নির্দেশে পরিচালিত এ অভিযানে নদী থেকে ২৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জালের প্রকৃত মালিকদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। ​অভিযান শেষে জব্দকৃত জালগুলো পার ধুনট এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফউল্লাহ নিজামী জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ​অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, মৎস্য দপ্তরের কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785

ইছামতি নদী রক্ষায় প্রশাসনের হানা: উদ্ধারকৃত ২৩টি অবৈধ জাল আগুনে পুড়িয়ে ছাই | Jonotar Dristy