ধুনটে মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন: অভিযানের মুখে ২ জনের কারাদণ্ড

রিপোর্টার - গোবিন্দ রায়

আপডেট: 5 days ago

ধুনটে মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন: অভিযানের মুখে ২ জনের কারাদণ্ড
ধুনটে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, দেওয়া হয়েছে অর্থসহ কারাদন্ড।

বগুড়ার ধুনটে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধেরুয়াহাটির মৃত আজিজুল হকের ছেলে মো. বাদশা (৪৫) এবং ডিঙ্গিরচরের মো. নবীর মণ্ডলের ছেলে মো. রবিন মণ্ডল (২৫)। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা সেবনের একটি বাঁশি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাদশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং রবিন মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785