ধুনটে দুই ভাইয়ের ওপর হামলা, থানায় অভিযোগ

শাহ্ আলম জীবন

আপডেট: 1 week ago

ধুনটে দুই ভাইয়ের ওপর হামলা, থানায় অভিযোগ
ধুনটে পূর্বশত্রুতার জেরে দুই ভাই জখম

পুরনো শত্রুতার জেরে বগুড়ার ধুনটে দুই ভাইয়ের ওপর বর্বরোচিত হামলা, থানায় অভিযোগ।

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে লোহার সাবল ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। গত (৫ সেপ্টেম্বর) শনিবার বিকেল ৫টার দিকে কাশিয়াহাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের বড় বোন মোছাঃ রিনা পারভীন (৫০) বাদী হয়ে একই গ্রামের মোঃ জাহিদ হাসান (২৫), মোঃ রাজু আহম্মেদ (২৮) এবং মোঃ তারেক (২৪)-সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের পরিবারের সাথে বিবাদী পক্ষের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। গত শনিবার বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লোহার সাবল ও বাঁশের লাঠি নিয়ে বিবাদীগণ রিনা পারভীনের ছোট ছেলে মোঃ সুজন রানার (৩৬) ওপর হামলা চালায়। ১ নং বিবাদী জাহিদ হাসান বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে সুজন রানার মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই মোঃ মাসুদ রানা (৪০) এগিয়ে এলে ২ নং বিবাদী রাজু আহম্মেদ লোহার সাবল দিয়ে তাঁর কপালে আঘাত করেন। এতে মাসুদ রানার কপাল ফেটে মারাত্মক জখম হয়। অন্য বিবাদীরা কাঠের বাটাম দিয়ে তাঁদের দুজনকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ও বেদনাদায়ক জখম করে। আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধুনট থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগে আর কোনো খবর পাওয়া যায়নি।

logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785