শেরপুর উপজেলায় নতুন সহকারী পল্লী উন্নয়ন অফিসার ধুনটের সন্তান
ম
মোঃ মামুনুর রশিদ
আপডেট: 2 days ago

শেরপুর উপজেলায় সহকারী পল্লী উন্নয়ন অফিসার পদে যোগদান করলেন ধুনটের সন্তান
বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সহকারী পল্লী উন্নয়ন অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ধুনট উপজেলার কৃতি সন্তান মোঃ ইবনুল কাইয়ুম।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) শেরপুর উপজেলা বিআরডিবি কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে অফিসে এক উষ্ণ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন যোগদানকৃত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন শেরপুর বিআরডিবি পরিবারের কর্মকর্তাবৃন্দ।
বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোঃ রুহুল আমিন, শেরপুর কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএলি) সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আরিফুল ইসলাম এবং জুনিয়র অফিসার জনাব মোঃ সুলতান মাহমুদ খানসহ কার্যালয়ের অন্যান্য সহকর্মীবৃন্দ।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত সহকারী পল্লী উন্নয়ন অফিসার বলেন, "আজ শেরপুর বিআরডিবি পরিবার আমাকে যে আন্তরিক অভ্যর্থনা ও ভালোবাসা জানিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে শেরপুর উপজেলায় পদায়নের জন্য বিআরডিবি-এর সম্মানিত মহাপরিচালক জনাব এ.কে.এম. তারেক স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি যারা এই বদলি সংশ্লিষ্ট কাজে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ প্রকাশ করছি।
তিনি শেরপুর উপজেলার পল্লী অঞ্চলের উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে বিআরডিবির সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।






