বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
জনতার দৃষ্টি
আপডেট: 5 months ago

বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের কৃত মামলায় সাকিব খাঁন বিজয় (৩০) নামে এক পৌর ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের কৃত মামলায় সাকিব খাঁন বিজয় (৩০) নামে এক পৌর ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাকিব খাঁন বিজয় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জাহিদুল ইসলাম আজাদ খাঁনের ছেলে এবং ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ধুনট থানার এসআই মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহমেদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাকিব খাঁন বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরও খবর
এই বিভাগে আর কোনো খবর পাওয়া যায়নি।

