পত্রিকায় খবর প্রকাশ: ধুনটে আবাসিক এলাকার ময়লা অপসারণ শুরু

মোঃ মামুনুর রশিদ

আপডেট: 8 hours ago

পত্রিকায় খবর প্রকাশ: ধুনটে আবাসিক এলাকার ময়লা অপসারণ শুরু
ধুনটে খবরের জেরে অপসারণ করা হচ্ছে আবাসিক এলাকার ময়লা

পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো পৌর কর্তৃপক্ষ ধুনটে আবাসিক এলাকার ময়লার ভাগাড় অপসারণের কাজ শুরু

বগুড়ার ধুনট পৌরসভার আবাসিক এলাকার দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগাড় অবশেষে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক কলম সৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি পৌর কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে। ​গত ২৮ আগস্ট শুক্রবার দৈনিক কলম সৈনিক পত্রিকায় ‘ধুনটে আবাসিক এলাকায় ময়লার ভাগাড়, জনদুর্ভোগ চরমে" শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে স্থানীয় অধিবাসীদের চরম দুর্ভোগ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। ​সংবাদটি প্রকাশের পর ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক জনাব আরিফুল্লাহ নিজামী স্যারের দৃষ্টি আকর্ষণ হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাঁর নির্দেশক্রমে ধুনট পৌরসভার স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক সরেজমিনে উপস্থিত হন এবং পরিচ্ছন্নতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল থেকে জমে থাকা বর্জ্য অপসারণের কাজ শুরু করেন। ​এ বিষয়ে পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পৌরসভার যেসব জায়গায় বাসিন্দারা এতদিন যত্রতত্র বা বিচ্ছিন্নভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখতেন, সেসব স্থান থেকে এখন থেকে নিয়মিত ময়লা অপসারণ করা হবে। পৌরসভার গাড়ি গিয়ে ওইসব বর্জ্য সংগ্রহ করে পৌরসভা কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলবে, যাতে পৌরবাসীকে আর কোনো দুর্ভোগ পোহাতে না হয়। ​এদিকে সংবাদ প্রকাশের পর দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পত্রিকা কর্তৃপক্ষ ও পৌর প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পৌরসভার প্রতিটি এলাকায় এ ধরনের পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785