বগুড়ার ধুনটে শহীদ মালেকের কবর জিয়ারত শেষে পথসভায় ভাষণ দিলেন জামায়াত আমীর

জনতার দৃষ্টি

আপডেট: 3 days ago

বগুড়ার ধুনটে শহীদ মালেকের কবর জিয়ারত শেষে পথসভায় ভাষণ দিলেন জামায়াত আমীর
ধুনটে জামায়াত আমীর: কবর জিয়ারত থেকে পথসভা

শহীদ মালেকের স্মৃতিবিজড়িত ধুনটে জামায়াত আমীর, কবর জিয়ারত ও বিশাল পথসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে বগুড়ার ধুনটে আগমন করেন। ​সকাল সাড়ে ৬টার দিকে তিনি ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে পৌঁছান এবং ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলন চলাকালে শাহাদাত বরণকারী তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং শহিদের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদ্রাসায় শহিদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। ​পরবর্তীতে সকাল সাড়ে ৭টায় মানিকপোটল দাখিল মাদ্রাসা মাঠে জমে ওঠা হাজারও নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমীর। ​পথসভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, "আজকে দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, খেটে খাওয়া মানুষের পক্ষে বহন করাই কঠিন হয়ে পড়েছে। সারাদিন কাজ শেষে মানুষ ঘরে ফিরে একটু স্বস্তি পাবে, তারও উপায় নেই। বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ​দেশে চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশে এখন চরম গ্যাস, তেল ও বিদ্যুৎ সংকট চলছে। সংসদে এ নিয়ে কথা বলার পাশাপাশি সংকট সমাধানে জামায়াত অংশ নিতে চাইলেও সরকার সেই সুযোগ দিচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমাদের একটি অভিজ্ঞ টেকনিক্যাল টিম রয়েছে; তাদের সরকারের সঙ্গে যুক্ত করে কাজ করার সুযোগ দিন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর আমরা বলেছি—সব ক্রেডিট আপনারা নেন, কিন্তু জনগণকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। ​তিনি আরও অভিযোগ করেন, জনগণের দুর্ভোগ ও নানা সংকটের কথা জাতীয় সংসদে তুলে ধরতে চাওয়া হলেও সরকার বিরোধী দলকে কথা বলার সুযোগ দিচ্ছে না। আর এসব কারণেই বাধ্য হয়ে জনগণকে আন্দোলনে নামতে হয়েছে। ​পথসভায় ধুনট উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ ও উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম,সেক্রেটারি আব্দুল করিম।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785