এনসিপি"র সাবেক নেত্রী তাসনীম জারার মনোনয়ন বাতিল

জনতার দৃষ্টি

আপডেট: 7 months ago

এনসিপি"র সাবেক নেত্রী তাসনীম জারার মনোনয়ন বাতিল
জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনীম জারা

রাজধানী ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই সিদ্ধান্ত প্রকাশ করেন।

রাজধানী ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই সিদ্ধান্ত প্রকাশ করেন। 



তবে তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচনী সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল ধরা পড়েছে। তিনি ব্যাখ্যা করেন, এই দুইজনের মধ্যে একজনের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। 




আরেকজনের ক্ষেত্রে এসআইডি-র হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি আসলেই ঢাকা-৯ আসনের ভোটার ছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তা প্রতিফলিত হয়নি।



#জনতার দৃষ্টি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে আমাদের এই লিংকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন।https://www.youtube.com/@JONOTARDRISTY



প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এনসিপি ও জামায়াতে ইসলামী-এর নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785