বগুাড়া- ৫ আসনে সম্পত্তির দিক থেকে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজ

জনতার দৃষ্টি

আপডেট: 7 months ago

বগুাড়া- ৫ আসনে সম্পত্তির দিক থেকে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজ
সম্পত্তির দিক থেকে এগিয়ে আছেন বগুড়া ৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন।তাদের মধ্যে কার বর্তমান সম্পদ কত তা উল্লেখ করেছেন তাদের নিজ নিজ নির্বাচনী হলফনামায়।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন।তাদের মধ্যে কার বর্তমান সম্পদ কত তা উল্লেখ করেছেন তাদের নিজ নিজ নির্বাচনী হলফনামায়।

 

এতে দেখা যায় নিজ সম্পদের দিক থেকে সব চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি

পদ প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।





তার হলফনামায় উল্লেখকৃত তথ্য অনুযায়ী বর্তমান নগদ অর্থ ৪ কোটি ৯৪ লক্ষ ৬৫ হাজার ৭৭৮ টাকা, স্ত্রীর নামে নগদ অর্থের পরিমাণ ১ লক্ষ ১০ হাজার ৭০৪ টাকা, নির্ভরশীলদের নামে নগদ অর্থ আছে ১ কোটি ৮৬ লক্ষ ৪২ হাজার ৯৩৯ টাকা।


বর্তমানে মানে তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১৪৩ কোটি ১০ লক্ষ ৬০ হাজার ২৮০ টাকা। 

স্ত্রীর নামে ৪৭ কোটি ৫৭ লক্ষ ৩১ হাজার ৬৮০ টাকা।

নির্ভরশীলদের নামে বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৮১ লক্ষ ৭৩ হাজার ৬৮২ টাকা। 


সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। 

তার কাছে বর্তমানে নগদ অর্থ আছে ৫৩ লক্ষ ১৪ হাজার ৪০২ টাকা,

 স্ত্রীর নামে নগদ অর্থ আছে ১ লক্ষ ৪ হাজার ৭৪১ টাকা। ব্যাংকে আছে ২ কোটি ৫১ লক্ষ ৩৯৩ টাকা।

বর্তমানে তার মোট অস্তাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ১৯ লক্ষ ৯৫ হাজার ৭৯৫ টাকা, আর স্ত্রীর নামে অস্তাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৭১ লক্ষ ৩১ হাজার ৭৭৬ টাকা। 


সম্পদের দিক থেকে তৃতীয় স্থানে আছেন এলডিপি মনোনীত এমপি পদপ্রার্থী খান কুদরতই সাকলায়েন।

তার কাছে নগদ অর্থ আছে পাঁচ লক্ষ ৪০ হাজার। 

আর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬ লক্ষ ২৪ হাজার ১৩৯ টাকা। 





চতুর্থ স্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু। তার কাছে নগদ অর্থ আছে ১৭ লক্ষ ৩৪ হাজার আর মোট আস্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ লক্ষ ৩৪ হাজার। 

আর সব শেষ কম সম্পত্তির মালিক কমিউনিস্ট পার্টি কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী শিপন রবি দাস। তার কাছে নগদ অর্থ আছে ১ লক্ষ টাকা। আর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ১৩ হাজার ৩১৪ টাকা, আর স্ত্রীর নামে মোট অস্থাবর সম্পত্তি ৩ লক্ষ ৪৫ হাজার ৪৩৩ টাকা। 

logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785