পবিত্র ঈদুল ফিতর: জনতার দৃষ্টি'র পক্ষ থেকে দেশবাসীকে ঈদ মোবারক
জনতার দৃষ্টি
আপডেট: 4 months ago

সিয়াম সাধনার মাস শেষ হয়ে আকাশে উঁকি দিয়েছে শাওয়ালের নতুন চাঁদ। দীর্ঘ এক মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে আনন্দময় পবিত্র ঈদুল ফিতর।
এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। উৎসবের এই মহিমান্বিত ক্ষণে ‘জনতার দৃষ্টি’ পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত আমাদের সকল সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদের প্রাণঢালা শুভেচ্ছা- ঈদ মোবারক!
এক বিশেষ শুভেচ্ছা বার্তায় ‘জনতার দৃষ্টি এর সম্পাদক ও প্রকাশক শাহ্ আলম জীবন বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। ‘জনতার দৃষ্টি’র পথচলায় আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের আশেপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি সবার মাঝে ভাগ করে নিতে পারি। ইসলামের সাম্য ও সম্প্রীতির শিক্ষাই হোক আমাদের আগামীর পথ চলার পাথেয়। প্রত্যেকের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।”
সবশেষে, বস্তুনিষ্ঠ সংবাদ ও জনমানুষের কথা বলতে ‘জনতার দৃষ্টি’ সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
শুভেচ্ছান্তে,
শাহ্ আলম জীবন
সম্পাদক ও প্রকাশক, জনতার দৃষ্টি।


